বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫, ০৫:০৫ অপরাহ্ণ

১৭ ডিসেম্বর হবে শাকসু নির্বাচন

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর (বুধবার)। একথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় উপাচার্যের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

উপাচার্য বলেন, একটা সফল নির্বাচন আয়োজনের তারিখ নির্ধারণ করতে আমরা একাধিকবার সবপক্ষের সঙ্গে বসেছি। পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে দেখেছি এর চেয়ে সুন্দর আর কোনো তারিখ হতে পারে না। তাই আগামী ১৭ ডিসেম্বর একটা উপযুক্ত তারিখ বলে মনে করছি।আমরা এ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করছি। আমরা চাই, যেন খুবই জাঁকজমকভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সকলেই এতে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করছি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাকসুর তারিখ ঘোষণা করে সংবাদ সম্মেলন করার কথা ছিল উপাচার্যের; কিন্তু তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই শাকসুর তারিখ ঘোষণার দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এরপর ওই রাতেই রেজিস্ট্রার ভবনে তালা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/sust-student-election-held-on-17-december/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ