বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ণ

গণঅধিকারের ২৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ২৩ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে যোগদান করেছেন বিএনপিতে। 

উপজেলার খেরুয়াজনি ইউনিয়নের ২নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ধানের শীষের নির্বাচনি মতবিনিময় সভায় শুক্রবার সন্ধ্যায় দেলোয়ার হোসেন তার দলের ২৩ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন- মুক্তাগাছা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (শাহেদ), সদস্য মোখলেছ আলী, জসিম উদ্দিন, আসলাম মিয়া, বিপ্লব মিয়া, আসাদুল হক, লাল মিয়াসহ আরিফ মিয়া, শান্ত মিয়া, সিজান মিয়া, রাজু মিয়া, আব্বাস আলী, আল আমিন, হারুন মিয়া, তারেক মিয়া, আমির হোসেন, মোশারফ হোসেন, আবু সাঈদ, হুমায়ুন আহমেদ, আতিক মিয়া, সজিব মিয়া, লাল মিয়া ও আবুল হোসেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাহাবুবুল আলম কাজী রিপন ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের গলায় ফুলের মালা পরিয়ে বিএনপিতে যোগদান করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

বিএনপিতে যোগদান বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, একপ্রকার না বুঝেই গণঅধিকারের পদে ছিলাম। ওই দলের নেতা হিসেবে মানুষের কাছে পরিচয় পর্যন্ত দেওয়া যায় না। ভেবেচিন্তে দেখলাম, মানুষের জন্য কাজ করতে হলে বিএনপির বিকল্প কিছু নেই। আমরা সবাই স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেছি। যতদিন বাঁচব, ততদিন শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করেই থাকব।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে যোগদান সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সরকার ও আল-আমিন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

gnews

বিডিএক্সপ্রেসের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/muktagacha-gono-odhikar-leaders-joining-bnp/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:০০ অপরাহ্ণ