বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ অপরাহ্ণ

জাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি ও ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে। ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেন্দ্র ও আসনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি পরবর্তীতে জানাবে।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/admission-exam-date-ju/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:০০ অপরাহ্ণ