বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ০৩:০৯ অপরাহ্ণ

গাজা সীমান্তে মার্কিন সামরিক ঘাঁটির পরিকল্পনা

লেখক: মুহিবুর হোসাইন

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, যুক্তরাষ্ট্র গাজা সীমান্তের কাছে একটি ৫০০ মিলিয়ন ডলার ব্যয়বহুল সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে। লক্ষ্য ফিলিস্তিনি উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন তদারকি করা।

সংবাদপত্রটি নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই ঘাঁটিতে একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স মোতায়েন করা হবে, যা গাজা যুদ্ধবিরতির পর্যবেক্ষণ করবে।
এতে কয়েক হাজার মার্কিন সেনা অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে।

ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এটি হবে ইসরায়েলি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম বৃহৎ সামরিক স্থাপনা যা “গাজায় যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের গভীর অঙ্গীকারের প্রতিফলন” হিসেবে দেখা হচ্ছে।

গাজায় ইসরায়েলের দুই বছরের যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে একটি THAAD ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল, যা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধে ব্যবহার করা হয়েছিল।

একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, “ইসরায়েলি মাটিতে মার্কিন ঘাঁটি স্থাপন দেখায় ওয়াশিংটন গাজা এবং বৃহত্তর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে কতটা গভীরভাবে জড়িত।”

তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা আগেই বলেছিলেন, “গাজায় কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না।”

বর্তমানে দক্ষিণ ইসরায়েলের কিরিয়াত গাটে অবস্থিত মার্কিন সমর্থিত বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র (CMCC)-এ প্রায় ২০০ মার্কিন সেনা কাজ করছে।
ইসরায়েলি সূত্রের দাবি, শিগগিরই এই মার্কিন নেতৃত্বাধীন কেন্দ্রই গাজায় মানবিক সহায়তা বিতরণের সম্পূর্ণ দায়িত্ব নেবে, যা বর্তমানে ইসরায়েলি সামরিক সংস্থা COGAT পরিচালনা করে।

তবে প্রস্তাবিত ঘাঁটির সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য স্থানগুলোতে জরিপ কার্যক্রম চলছে। এখন পর্যন্ত মার্কিন বা ইসরায়েলি প্রশাসন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার ভিত্তিতে ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির আওতায় প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং পরবর্তী ধাপে গাজার পুনর্গঠন ও হামাসবিহীন প্রশাসন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

সুদানে নৃশংসতার নিন্দা জানাল ২০টিরও বেশি দেশ
ব্রাজিলে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন
যুদ্ধ বিরতির মধ্যেও গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা- জাতিসংঘ
ট্রাম্প তথ্যচিত্র ইস্যুতে বিবিসির ক্ষমা, আইনি হুমকি ট্রাম্পের
মার্চের পর প্রথম রপ্তানি পতন, শুল্ক বিরোধে নতুন চাপে চীন
মামদানিকে দেশছাড়া করার পায়তারা ট্রাম্পদলীয় নেতাদের
ট্রাম্প হাঙ্গেরিকে রাশিয়ান তেল নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দিলেন

gnews

বিডিএক্সপ্রেসের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/us-plans-to-establish-military-base-near-gaza-border/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ