বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ০২:২৮ অপরাহ্ণ

যুদ্ধ বিরতির মধ্যেও গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা- জাতিসংঘ

লেখক: মুহিবুর হোসাইন

জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরেও ইসরায়েলি নিষেধাজ্ঞা ও প্রশাসনিক বাধার কারণে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (OCHA) এর তথ্য উদ্ধৃত করে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক সোমবার বলেন, “যুদ্ধবিরতির এক মাস পরেও সাহায্য কার্যক্রম প্রশাসনিক জটিলতা, সীমিত ক্রসিং, চলমান নিষেধাজ্ঞা ও নিরাপত্তাহীনতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে।”

তিনি জানান, “কিছু এলাকায় আমাদের দলগুলোকে এখনও প্রতিটি চলাচলের আগে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। ইসরায়েল আটটি ত্রাণ মিশনের মধ্যে মাত্র দুটি পুরোপুরি অনুমোদন দিয়েছে, আর চারটি মিশন বাধাগ্রস্ত হয়েছে। এক ক্ষেত্রে দলটিকে সরানোর অনুমতি পেতে ১০ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।”

আরও সীমান্ত ক্রসিং খোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বাধাটি ইসরায়েলি পক্ষের। আমরা তাদের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছি, কিন্তু এখনো তারা নতুন ক্রসিং খুলে দেয়নি।”

তবে জাতিসংঘ বলেছে, তারা ও তাদের অংশীদার সংস্থাগুলো সব বাধা সত্ত্বেও ত্রাণ কার্যক্রম সম্প্রসারণের প্রতিটি সুযোগ কাজে লাগাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারেরও বেশি আহত হয়েছেন।

ট্রাম্প তথ্যচিত্র ইস্যুতে বিবিসির ক্ষমা, আইনি হুমকি ট্রাম্পের
মার্চের পর প্রথম রপ্তানি পতন, শুল্ক বিরোধে নতুন চাপে চীন
মামদানিকে দেশছাড়া করার পায়তারা ট্রাম্পদলীয় নেতাদের
ট্রাম্প হাঙ্গেরিকে রাশিয়ান তেল নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দিলেন

gnews

বিডিএক্সপ্রেসের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/israeli-impediments-continue-to-block-gaza-aid/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ