বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ

পাওনা টাকা চাওয়ায় হত্যা, যুবকের যাবজ্জীবন

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সালাম খান হত্যা মামলায় প্রধান আসামি মো. ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে তিনি বর্তমানে জামিনে থেকে পলাতক রয়েছেন।

একই রায়ে মামলার অন্য তিন আসামি— জাহানারা বেগম, মো. বাছির মিয়া ও নজরুল মিয়াকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ১১ বছর পর এ রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবীরপাড়ার সালাম খানকে তার পাওনাদার ইকবাল মিয়া বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় তাকে হত্যা করে লাশ পাশের একটি রাইস মিলে ফেলে রাখা হয়।

ঘটনার পরদিন নিহতের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ২৯ অক্টোবর চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখর উদ্দিন আহম্মদ খান বলেন, আসামি ইকবালের কাছে পাঁচ লাখ টাকা পেতেন সালাম খান। টাকা চাওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়। গ্রেফতারের পর ইকবাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

তিনি বলেন, মো. ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্য তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/b-baria-young-money-case-court/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:১৩ অপরাহ্ণ