বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ

১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে দুদকের মামলা

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
Islami Bank Bangladesh

অবৈধভাবে প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ৬৭ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৯ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।

এই মামলা দেশের অন্যতম বড় ব্যাংক জালিয়াতির মামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/islami-bank-accused-of-embezzling-tk-10000-crore/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০১:০১ অপরাহ্ণ