বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ণ

৩ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন জামায়াত নেতা বুলবুলের

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন করা হয়।

মোটরসাইকেল শোডাউনটি নিউমাকের্ট, বিশ্বরোড, শান্তিমোড়সহ চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

শোডাউন শেষে জামায়াত নেতা বুলবুল বলেন, আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জজে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এছাড়া আগামী দিনে আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেকে এমপি লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ প্রমুখ।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/jamat-bulbul-showdown-with-bikes/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:০১ অপরাহ্ণ