বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ণ

বান্ধবীদের সঙ্গে রেললাইনে ঘুরতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে বান্ধবীদের সঙ্গে রেললাইনে ঘুরতে গিয়ে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আঁখি আলমগীর নুপুর (১৫) নামে এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুপুর নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার নাটেশ্বর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সে পরিবারের সঙ্গে স্থানীয় নামার বাজার এলাকায় বসবাস করত।

প্রত্যক্ষদর্শী সহপাঠী লাবনী আক্তার জানায়, বৃহস্পতিবার বিকালে চার বান্ধবী মিলে বনমালা রেললাইন এলাকায় ঘুরতে যায়। এ সময় মোবাইল ফোনে কথা বলছিল নিহত নুপুর। একপর্যায়ে অসতর্কতাবশত ট্রেন লাইনের পাশে চলে যায় সে। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে বান্ধবীদের সহযোগিতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/train-stepped-onto-a-girl-in-gazipur-tongi/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:১৫ অপরাহ্ণ