বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:৫১ অপরাহ্ণ

‘যে ফোর্স রয়েছে তাতে সবার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়’

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
আব্দুল কুদ্দুস চৌধুরী

পিপিপি বা পুলিশ পাবলিক পার্টনারশিপের মাধ্যমে নিরাপত্তা বাহিনী গঠন করে সুষ্ঠুভাবে সবার নিরাপত্তা দিতে চান সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। এ সময় তিনি রাজনৈতিক নেতাদের জানান, বর্তমানে এসএমপিতে যে পুলিশ ফোর্স রয়েছে, তাতে সবার নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত সিলেট-১ ও সিলেট-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি তার পুলিশি শক্তির সক্ষমতার সীমাবদ্ধতা তুলে ধরেন। এ সময় তিনি সেই সীমাবদ্ধতা অতিক্রমের একটি ফর্মুলাও উপস্থাপন করেন।

তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দল থেকে কিছু স্বেচ্ছাসেবী যুবশক্তি নিয়ে একটি পুলিশ সহায়তা টিম গঠন করা যেতে পারে। তাদের নিরাপত্তাজনিত বিষয়ে ব্রিফিং দিয়ে নির্বাচনের আগে থেকে সভা-সমাবেশ, সেমিনার-সিম্পোজিয়ামের শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যেতে পারে।

বৈঠকে বিএনপি, জামায়াত, জমিয়ত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের নিরাপত্তা প্রত্যাশা জানিয়ে নিজ নিজ দলের পক্ষে বক্তব্য রাখেন। সবশেষে সভাপতির বক্তব্য দেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।

gnews

বিডিএক্সপ্রেসের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/police-fails-in-security-sylhet/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:০১ অপরাহ্ণ