বাগেরহাটে সাদিয়া (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ সাদিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে ও বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকার পারভেজের স্ত্রী।
তিন বছর ধরে স্বামীকে নিয়ে রণবিজয়পুর গ্রামের শহিদুল চাকলাদারের বাড়িতে ভাড়া থাকতেন সাদিয়া। স্বামী পারভেজ বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়ে গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর পালিত ছেলে। তিনি পেশায় একজন বাস চালক।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে তার ঘরের ভেতর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে ঘরের ভেতরে রেখে পালিয়ে যায়। অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, শুক্রবারের পর থেকে নিহত সাদিয়ার স্বামী পারভেজকে ওই এলাকায় আর কেউ দেখেনি। সবকিছু বিবেচনা করে গৃহবধূর মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করি মূল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/wifes-dead-body-found-in-her-own-home-at-bagerhat/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:০৭ অপরাহ্ণ