বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ণ

প্রতীক পেল এনসিপিসহ তিন দল

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন নিবন্ধন পাওয়া তিনটি রাজনৈতিক দলকে প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অপর দুই রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

মঙ্গলবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করে কমিশন।

দলগুলোর মধ্যে এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ ও আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, রিপ্রেসেন্টেশন অব পিপল অর্ডার,১৯৭২ (পিও নং. ১৫৫)  এর এর পরিচ্ছেদ ৬এ এর আওতায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য দলগুলোর প্রতিনিধিরা কমিশনের কাছে দরখাস্ত দিয়েছেলেন। দলগুলোর মধ্যে এনসিপির প্রার্থিত প্রতীক ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) ‘কাঁচি’ ও আম জনগণ পার্টির প্রতীক ‘হ্যান্ডশেক’।

এই দলগুলোর নিবন্ধনের বিষয়ে কারও কোনও আপত্তি থাকিলে প্রয়োজনীয় দলিলাসহ কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানো অনুরোধ করা হলো।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/three-parties-including-ncp-get-symbols/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:১৩ অপরাহ্ণ