সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘চূড়ান্ত নমিনেশনপ্রাপ্তদের অভিনন্দন। আশা করি, রাজনীতিতে সৃষ্টিশীলতার নজির দেখাবেন। নতুনত্বকে আলিঙ্গন করবেন।’
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/shishir-monir-said-to-bnp-candidates/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:০৭ অপরাহ্ণ