বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ণ

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
রুবাবা দৌলা

বিসিবি নির্বাচনের প্রায় এক মাস পর নতুন পরিচালনা পর্ষদ নিয়ে একটি অনিশ্চয়তার অবসান হয়েছে। বিসিবির পরিচালক হয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা।

তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনীত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সোমবার সকালে।

তার অন্তর্ভুক্তিতে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ পূর্ণাঙ্গ হচ্ছে।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুই পরিচালকের একজন হচ্ছেন রুবাবা দৌলা। গত মাসে বিসিবি নির্বাচনের সময় কাউন্সিলর মনোনয়ন পাওয়া এম ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের দিনই ইসফাককে নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আওয়ামী লীগের পদে ছিলেন এই ব্যবসায়ী ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন, এমন নানা খবর ছড়াতে থাকে।

নির্বাচনের রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, ইসফাককে ছড়িয়ে দেওয়া হবে। অবশেষে তা বাস্তবতার ভিত্তি পেল সোমবার। জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তিতে অবশ্য বলা হয়েছে, পদত্যাগ করেছেন ইসফাক।

তার বদলে মনোনয়ন পাওয়া রুবাবা দৌলার ক্রিকেট প্রশাসনে পদাপর্ণ এই প্রথম। তবে ক্রীড়াঙ্গনের সঙ্গে তার সংযোগ ছিল আগে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি প্রায় ছয় বছর। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও যুক্ত ছিলেন।

বাংলাদেশের কর্পোরেট আঙিনায় তিনি পরিচিত মুখ। নানা সময়ে কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তিনি যখন গ্রামীণফোনের কর্মকর্তা ছিলেন এবং বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর ছিল এই প্রতিষ্ঠানটি, তখন ক্রিকেটের বিভিন্ন আয়োজনে তাকে দেখা গেছে।

সোমবার দুপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা দিয়ে ক্রিকেট প্রশাসনে তার আনুষ্ঠানিক পথচলা শুরু হতে পারে।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে রুবাবা দৌলা ছাড়া অন্য পরিচালক ব্যবসায়ী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

gnews

বিডিএক্সপ্রেসের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/rubaba-daula-appointed-as-bcbs-new-director/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:০৬ অপরাহ্ণ