একইসঙ্গে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলেও জানিয়েছেন তিনি। ইরানের আণবিক শক্তি সংস্থা পরিদর্শন করার সময় পেজেশকিয়ান এসব কথা বলেন।
পরিদর্শনকালে ইরানের পারমাণবিক শিল্পের ঊর্ধ্বতন ব্যবস্থাপকের সঙ্গে পেজেশকিয়ান সাক্ষাৎ করেন।
ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান গত জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তিনি সেসব স্থাপনায় নতুন করে হামলার নির্দেশ দেবেন।
গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির অংশ ছিল বলে অভিযোগ করে ওয়াশিংটন।
তবে ইরান এমন অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত।
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই পামাণবিক কর্মসূচি প্রসঙ্গে বলেন, “এসবই মানুষের সমস্যা সমাধান করা, রোগ এবং জনস্বাস্থ্য সমস্যা সমাধানের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।”
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/iran-will-rebuild-nuclear-facilities/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ