বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ণ

দেশের জার্সিতে রোনালদো জুনিয়রের অভিষেক

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
ক্রিস্তিয়ানো রোনালদোর ছেলে

ম্যাচের তখন শেষ সময়ের খেলা চলছে। রোনালদো জুনিয়রের সুযোগটি এলো তখনই। কয়েক মিনিটের জন্য তাকে মাঠে নামালেন কোচ। পর্তুগালের জার্সিতে আরেকটি অভিষেক হয়ে গেল ক্রিস্তিয়ানো রোনালদোর ছেলের।

এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন রোনালদো জুনিয়র। এবার অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তিনি মাঠে নামলেন প্রথমবার। তুরস্কের বিপক্ষে ম্যাচটিতে ২-০ গোলে জেতে পর্তুগাল।

তুরস্কের আন্তালিয়ায় বৃহস্পতিবার ম্যাচের ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে রোনালদো জুনিয়রকে মাঠে নামান কোচ।

১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাব ফুটবলে খেলে থাকেন সৌদি প্রো লিগে তার বাবার দল আল নাস্‌রের একাডেমির হয়ে।

ছোট থেকেই তার খেলার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্য ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বজুড়ে। পাদপ্রদীপের আলো তাকে অনুসরণ করেছে প্রতিটি পদক্ষেপে। সেই খ্যাতিকে সঙ্গী করেই বাবার পথে ছুটছেন তিনি।

তার বাবা এই বছরের শুরুর দিকে বলেছেন, ছেলের সঙ্গে তিনি খেলতে চান। সেই চাওয়া পূরণ হওয়া বাস্তবে কঠিন। তবে ৪০ বছর বয়সেও দারুণ ফর্মে আছেন এই কিংবদন্তি। সম্প্রতি তিনি পূর্ণ করেছেন ৯৫০ ক্যারিয়ার গোল।

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল তুরস্কে খেলছে ফেডারেশনস কাপে। শনিবার তাদের প্রতিপক্ষ ওয়েলস, সোমবার ইংল্যান্ড। রোনালদো জুনিয়রের ঝলক তাই দেখা যেতে পারে সামনে।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/ronaldo-juniors-debut-portugal-jersey/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:১৩ অপরাহ্ণ