বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ণ

কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার সুযোগ নেই

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
নাসীরুদ্দীন পাটওয়ারী

কাবিননামায় সাইন করেছে বিএনপি; তারা জুলাই সনদে ‘হ্যাঁ’ বলেছে, তাই তাদের ‘না’ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘‘বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে, মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে।”

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

gnews

বিডিএক্সপ্রেসের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পাটওয়ারী বলেন, ‘আপার হাউজের পিআর, লোয়ার হাউজে এনে জামায়াত পুরো বিষয়টি খেলো করে তুলেছে।’ তিনি অভিযোগ করেন, আইন উপদেষ্টার ওপর তাদের আস্থা নেই। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শহিদ মিনারে মানুষ মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই।’ সরকারকে তিনি আবেদন করে বলেন, ‘জুলাই সনদের কিছু শব্দ স্পষ্ট করতে হবে।’

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/nasiruddin-patwari-to-bnp/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:০০ অপরাহ্ণ