মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কঠোর স্বভাবের। আর মোদির এই কঠোর স্বভাব বোঝাতে এবার তাকে ‘ঘাতক’ বলে অভিহিত করলেন ট্রাম্প। বুধবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এ্যাপেক) শীর্ষ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। খবর হিন্দুস্তান টাইমসের।
দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে অ্যাপেক শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প মোদির চেহারা ও স্বভাবের মধ্যে বিপরীত দিকটি তুলে ধরেন। বলেন, ‘মোদি দেখতে ভালো। তবে তিনি একজন ঘাতক, খুবই কঠোর।’
তিনি জানান, মোদির সাথে তার ভাল সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরেও ব্যাপক প্রশংসা করেন। বলেন, তারা দুজনেই দুর্দান্ত মানুষ।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে তিনি বলেন, পাকিস্তান ভারতের সাতটি বিমান গুলি করে ভূপাতিত করেছে।
এছাড়া ট্রাম্প আবারো দাবি করেছেন, তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছেন। বলেন, যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য চুক্তি করা হবে না বলে দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এরপরেই পরমাণু অস্ত্র শক্তিধর ভারত ও পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে রাজি হয়।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/trump-calls-modi-a-murderer/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:২০ অপরাহ্ণ