বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ০৩:১০ অপরাহ্ণ

জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীরা

জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা।

বুধবার (২৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সভাপতি বিএম আব্দুল হান্নানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশোধিত সময়সূচি অনুযায়ী- ২৮ ডিসেম্বর– বাংলা, ২৯ ডিসেম্বর– ইংরেজি, ৩০ ডিসেম্বর– গণিত এবং ৩১ ডিসেম্বর– বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। 

এর আগে ঘোষিত সূচি অনুযায়ী ২১ ডিসেম্বর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং শেষ হওয়ার কথা ছিল ২৪ ডিসেম্বর।

আগের সূচি অনুযায়ী ২০২৬ সালের ৩১ জানুয়ারি ফল প্রকাশের কথা ছিল। তবে নতুন বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তারিখ জানানো হয়নি।

  • হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান

    হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান

  • তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

    তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘অব্যবহৃত’ রয়েছে বলে দাবি ইরানের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘অব্যবহৃত’ রয়েছে বলে দাবি ইরানের

পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, তারা নিজ নিজ প্রবেশপত্র প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নাম্বার ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না।

মাউশি সূত্রে জানা গেছে, জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু হবে ৫ অক্টোবর, যা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১২ অক্টোবর। প্রশ্নপত্র বণ্টন ও যাচাইকরণ কার্যক্রম চলবে ২৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এরপর ১৬ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে– ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি। পরীক্ষা হবে চারটি বিষয়ে– বাংলা ১০০, ইংরেজি ১০০, গণিত ১০০ এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে মোট ১০০ নাম্বার। সর্বমোট নাম্বাsর ৪০০। প্রতিটি পরীক্ষার সময় তিন ঘণ্টা, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট সময়।

নীতিমালা অনুযায়ী, অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ (সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়নের ভিত্তিতে) জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজনে এই সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/new-schedule-for-junior-scholarship-exam/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০১:৫৭ অপরাহ্ণ