বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ণ

উখিয়ায় পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত দৌচালা ছাউনি ঘরের সামনে থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন বিকালে রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাকবৈঠা এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। সেখানে চাকবৈঠা রাস্তার দক্ষিণ পাশে শামসুল আলমের বাড়ির সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো।

পুলিশ বলছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

রাতের আঁধারে পাহাড় কেটে বিক্রি, যুবক গ্রেফতার

রাতের আঁধারে পাহাড় কেটে বিক্রি, যুবক গ্রেফতার

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/yaba-pills-seized-in-ukhia-coxsbazar/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৬-২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ণ