চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ২২ দিনেই দেশে প্রবাসীদের পাঠানো আয় (রেমিট্যান্স) এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা টাকায় প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের একই সময় অর্থাৎ অক্টোবরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। তুলনামূলকভাবে এ বছর প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৪-২৫) ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৫০ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৪ দশমিক ১০ শতাংশ।
বিশ্লেষকদের মতে, প্রবাসীদের পাঠানো এই আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে ‘অধ্যাদেশ’ জারির আহ্বান
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/remittances-reached-1-92-billion-in-22-days/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ