বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ণ

শান্তিচুক্তির কিছু ধারা নিয়ে ‘কৌশল’ করছে ইসরাইল: হামাস

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
হামাস

ফিলিস্তিন প্রতিরক্ষা আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসিম বলেছেন, ইসরাইলের প্রশাসন শান্তিচুক্তির কিছু ধারাকে নিয়ে প্রতারণা এবং কৌশল প্রয়োগের চেষ্টা করছে।

শান্তিচুক্তির ঘোষণা হওয়ার পর কাসিম আজ শুক্রবার জানান, ইসরাইল বন্দি তালিকা এবং গাজা থেকে প্রত্যাহার সম্পর্কিত ধারাগুলো কাজে লাগাতে চাচ্ছে, কিন্তু এ বিষয়ে আলোচনা এড়িয়ে চলছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক মেহর নিউজ।

তিনি উল্লেখ করেছেন, মূল বিষয় হলো বন্দিদের বিনিময়ের জন্য মাঠে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা।

কাসিম বলেন, ‘শান্তিচুক্তি মানে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নিষ্ঠুর যুদ্ধে অবসান।’

  • নতুন বাজেটে বাড়ছে বাস-ট্রাকের অগ্রিম আয়কর

    নতুন বাজেটে বাড়ছে বাস-ট্রাকের অগ্রিম আয়কর

  • নতুন বাজেটে ব্যাংক একাউন্ট খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন যারা

    নতুন বাজেটে ব্যাংক একাউন্ট খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন যারা

  • রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

এদিকে, হামাস সকালে এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, মিশরীয় শহর শার্ম এল-শেখে আলোচনার মাধ্যমে শান্তিচুক্তিতে পৌঁছানো হয়েছে।

হামাস এবং ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনার সূত্রপাত হয় সোমবার, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায়। আলোচনার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ ধারার শান্তিচুক্তি প্রস্তাব পুনর্বিবেচনা করা।

শান্তিচুক্তির ঘোষণার পর স্থানীয় সময় দুপুরে আরব ও ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে যে শান্তিচুক্তির প্রথম ধাপ কার্যকর হতে শুরু করেছে। একইসঙ্গে ইসরাইলি মন্ত্রিসভা এটি অনুমোদনও হয়েছে।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/israel-is-strategizing/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৬-২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ণ