বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ণ

ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনায় রাজি ইসরায়েল ও হামাস

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ট্রাম্প

গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকারে ইসরায়েল ও হামাস একমত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (৮ অক্টোবর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি এ তথ্য জানান। খবর আলজাজিরার। 

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘শান্তি চুক্তির অর্থ হল খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরাইল গাজা থেকে তাদের সেনাদের প্রত্যাহার করবে। এটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ।’

এর আগে, ট্রাম্প আরও বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করতে এই সপ্তাহের শেষে মিশরে যেতে পারেন। 

গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। ইসরাইল ও হামাস দুই পক্ষই ট্রাম্পের পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।

ইসরায়েল-ফিলিস্তিন সংকট, শান্তির জন্য হামাসের ১০ দফা প্রস্তাব

বুধবার (৮ অক্টোবর) মিসরে তৃতীয় দিনের মতো আলোচনা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করেন। এদিন আলোচনায় যোগ দেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মধ্যস্থতাকারীরা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘মধ্যস্থতাকারীরা ঘোষণা করেছেন যে, গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের ‘সমস্ত বিধান এবং বাস্তবায়ন প্রক্রিয়া’ সম্পর্কে একটি চুক্তিতে পৌঁছেছে উভয় পক্ষ। এর ফলে যুদ্ধের অবসান হবে। এই চুক্তির ফলে ইসরায়েলি জিম্মিরা দেশে ফিরে যাবে। ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পাবে। গাজা উপক্যকায় খাবারও প্রবেশ করবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে এক হাজার ২১৯ জন নিহত হন। জিম্মি করা হয় ২৫১ জনকে। তাদের মধ্যে ৪৭ জন এখনো জিম্মি। এর মধ্যে ২৫ জন আর বেঁচে নেই বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

এদিকে, ওই দিন থেকেই গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, গত দুই বছরে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ১৭৩ জন নিহত হন। তাদের মধ্যে ২০ হাজার ১৭৯টি শিশু।

  • হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান

    হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান

  • তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

    তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘অব্যবহৃত’ রয়েছে বলে দাবি ইরানের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘অব্যবহৃত’ রয়েছে বলে দাবি ইরানের

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/israel-and-hamas-agree-to-trumps-ceasefire-plan/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:০৯ অপরাহ্ণ