মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাঙ্গাত্তক মন্তব্যের জবাব দিয়েছেন সুইডিশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ট্রাম্প তার ‘রাগের সমস্যা’ নিয়ে কটাক্ষ করার পর থুনবার্গ পাল্টা মন্তব্যে জানান হয়তো ট্রাম্পেরই নিজের রাগ নিয়ন্ত্রণে সাহায্যের প্রয়োজন।
মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, “শুনেছি ডোনাল্ড ট্রাম্প আবারও আমার চরিত্র নিয়ে তিনি প্রশংসনীয় মন্তব্য করেছেন। আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তার এই উদ্বেগ আমি প্রশংসা করি”
তিনি আরও লিখেছেন, এই তথাকথিত ‘রাগ নিয়ন্ত্রণ সমস্যা’ মোকাবিলায় আপনার যদি কোনো পরামর্শ থাকে, আমি তা সানন্দে গ্রহণ করব, কারণ আপনার অতীত আচরণ দেখলে মনে হয়, আপনি নিজেও এই সমস্যায় ভুগছেন।
ইসরাইলের হাতে গ্রেফতার ও পরবর্তীতে দেশ থেকে বহিষ্কারের পর ট্রাম্প থুনবার্গকে ‘রাগী’ ও ‘বিতর্ক সৃষ্টিকারী’ বলে মন্তব্য করেন।
ইসরাইলি নৌবাহিনী সম্প্রতি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে ৪৪টি নৌযানের বহর আটকে দেয়, যা গাজায় মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, সে (গ্রেটা) কেবল একজন ঝামেলাবাজ। এখন আর পরিবেশ নিয়ে কাজ করছে না, বরং তার রাগ নিয়ন্ত্রণে সমস্যা আছে। আমার মনে হয়, তার চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আপনি কি কখনও তাকে দেখেছেন? সে এক তরুণী, কিন্তু সব সময় এত রেগে থাকে, যেন পাগল হয়ে গেছে।
এটাই প্রথম নয়, ট্রাম্প ও থুনবার্গের মধ্যে এর আগেও একাধিকবার বাকযুদ্ধ হয়েছে।
২০১৮ সালে ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া গ্রেটা থুনবার্গ এখন মানবিক সহায়তা কার্যক্রমেও সক্রিয়। গাজায় সহায়তা পাঠাতে গিয়ে আটক হওয়ার পর সোমবার তিনি গ্রিসে পৌঁছান।
গ্রিসে পৌঁছানোর পর প্রায় ১৬০ জন সহকর্মীর সঙ্গে তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানায়।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজাগামী সেই নৌবহর থেকে মোট ১৭১ জন কর্মীকে ইসরাইল থেকে ফেরত পাঠানো হয়েছে।
আরো পড়ুন-
ইসরায়েল-ফিলিস্তিন সংকট, শান্তির জন্য হামাসের ১০ দফা প্রস্তাব
যুক্তরাষ্ট্রে টানা পঞ্চম দফায়ও ব্যয় বিল পাসে ব্যর্থ সিনেট, শাটডাউন অব্যাহত
পাকিস্তানে উন্নত মানের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
কোন ক্ষমতায় যুদ্ধ থামাচ্ছেন, জানালেন ট্রাম্প
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/greta-thunberg-responds-to-trumps-comments/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ