বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ণ

গাজা শান্তি পরিকল্পনা প্রসঙ্গে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
গাজা শান্তি পরিকল্পনা প্রসঙ্গে পুতিন-নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবারের (৬ অক্টোবর) এই ফোনালাপে তাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা হয়। তথ্যসূত্র আল জাজিরা। 

ফোনালাপের বিষয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ফোনালাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির সমর্থনে রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন।

এতে আরও বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রী। এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উদ্ভুত পরিস্থিতি ও সিরিয়ার স্থিতিশীলতার মতো বিষয় রয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম বিশ্বের আট দেশের নেতার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিতি ছিলেন।

প্রায় এক সপ্তাহ পর গত সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। 

হামাসের পাশাপাশি গাজায় ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং প্রায় দুই বছরের সংঘাতের অবসান ঘটানোর জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে বিশ্ব। 

রুশ প্রেসিডেন্ট পুতিনও ট্রাম্পের এই পরিকল্পনার প্রশংসা করেন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ওভাল অফিসে ট্রাম্প, প্রধানমন্ত্রী শাহবাজ ও ফিল্ড মার্শাল মুনির

ওভাল অফিসে ট্রাম্প, প্রধানমন্ত্রী শাহবাজ ও ফিল্ড মার্শাল মুনির
  • হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান

    হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান

  • তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

    তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘অব্যবহৃত’ রয়েছে বলে দাবি ইরানের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘অব্যবহৃত’ রয়েছে বলে দাবি ইরানের

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/putin-netanyahu-discuss-gaza-peace-plan/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ