বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত রিপাবলিক অব কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরে জামায়াত কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও কসোভোর দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

৪৫ জন অনুসারী নিয়ে বহিষ্কৃত জামায়াত নেতা যোগ দিলেন বিএনপিতে

৪৫ জন অনুসারী নিয়ে বহিষ্কৃত জামায়াত নেতা যোগ দিলেন বিএনপিতে
  • ৩০ টি বিজ্ঞাপনে নেগেটিভ স্পেসের চমৎকার ব্যবহার

    ৩০ টি বিজ্ঞাপনে নেগেটিভ স্পেসের চমৎকার ব্যবহার

  • জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বামীকে হারিয়ে বাইশ বছরেই বিধবা রাখি

    জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বামীকে হারিয়ে বাইশ বছরেই বিধবা রাখি

  • সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন বার্তা

    সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন বার্তা

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/jamat-cosovo-embassador-meeting/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ১৫-০৯-২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ