বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ণ

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
এলজিইডির গাছ চুরি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে এলজিইডি রাস্তার দুই পাশের প্রায় অর্ধশতাধিক মূল্যবান আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত কয়েক মাসে অন্তত ২০ থেকে ২৫ লাখ টাকার সরকারি গাছ কেটে পাচার করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, বহরা ইউনিয়নের গিলাতলী চার রাস্তার মোড় থেকে খানকা শরিফ হয়ে চেঙ্গার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৪০ থেকে ৫০টি বড় আকারের আকাশমনি গাছ সম্প্রতি কেটে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে ইলেকট্রিক মেশিন ব্যবহার করে গাছগুলো কেটে পাচার করা হচ্ছে।

স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল করিম বলেন, “প্রতিদিন রাতেই ৪-৫টি সরকারি গাছ পাচার হচ্ছে। এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। রাস্তার পাশে গাছ না থাকায় এখন রোদের তাপে পথচারীদের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।”

স্থানীয় বহরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান- এলজিইডি রাস্তার মূল্যবান গাছগুলো যারা চুরি করছে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারকে পাঠিয়েছি। নাম পাঠানোর প্রায় ১০ দিন পার হয়ে গেলেও কোনো মামলা বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইউনিয়ন পরিষদ কখনোই চোর চক্রের সঙ্গে হাত মিলাবে না। আমরা বাদী হয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করেছি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা দ্রুত থানাকে (ওসি সাহেবকে) অবহিত করব।”

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “রাস্তার পাশের গাছ কাটার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। ইতোমধ্যে অন্য এক ইউনিয়নে এমন ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে। বহরা ইউনিয়নের ঘটনাটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লাহ বলেন, বন বিভাগ আমাদের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত আছি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

ভারত থেকে যেভাবে বাংলাদেশে ঢুকছে জাল নোট

ভারত থেকে যেভাবে বাংলাদেশে ঢুকছে জাল নোট
  • নতুন বাজেটে বাড়ছে বাস-ট্রাকের অগ্রিম আয়কর

    নতুন বাজেটে বাড়ছে বাস-ট্রাকের অগ্রিম আয়কর

  • নতুন বাজেটে ব্যাংক একাউন্ট খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন যারা

    নতুন বাজেটে ব্যাংক একাউন্ট খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন যারা

  • রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/lged-street-trees-stolen/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৬-২০২৬, ০১:০৫ পূর্বাহ্ণ