বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ০৩:১৭ অপরাহ্ণ

হামাসকে ট্রাম্পের হুমকি চুক্তিতে সই না করলে চরম পরিণতি

লেখক: মুহিবুর হোসাইন
গাজা পুনর্গঠন

ওয়াশিংটন, ৩ অক্টোবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়ে একটি প্রতিশ্রুতিময় চুক্তিতে পৌঁছানোর জন্য হামাসকে রবিবার সন্ধ্যা ৬টা (ওয়াশিংটন, ডিসি সময়) পর্যন্ত সময় দিয়েছেন এবং এটিকে হামাসের জন্য “শেষ সুযোগ” বলে হুমকি দিয়েছেন।

শুক্রবার Truth Social এক পোস্টে ট্রাম্প লেখেন, “রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে হবে, প্রতিটি দেশ স্বাক্ষর করেছে!
যদি এই শেষ সুযোগে চুক্তি না হয়, তাহলে এমন ‘নরক’ হামাসের ওপরে নেমে আসবে, যা আগে কেউ দেখেনি।”

ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছিলেন যে তিনি হামাসকে ২০ দফার প্রস্তাব গ্রহণের জন্য তিন থেকে চার দিন সময় দেবেন ওই প্রস্তাবে গ্রুপটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে, যা হামাস আগে প্রত্যাখ্যান করেছে।
হামাস ওই প্রস্তাবটি পর্যালোচনা করছে, বুধবার তাদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

ট্রাম্পের পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের হাতে থাকা সকল জিম্মিদের মুক্তি, গাজা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রবর্তন।
পরিকল্পনার সকল কিছুই ইসরাইলি সন্ত্রাসীদের পক্ষে এবং গাজা নিয়ে পরবর্তী পরিকল্পনা, কিন্তু ফিলিস্থিন নিয়ে কোনো পাকাপাকি কথা লিখা নেই।

গাজাগামী দ্বিতীয় ফ্লোটিলা ইতিমধ্যেই পথে, আন্তর্জাতিক আইন ভঙ্গ ইসরায়েলের
শেষ ফ্লোটিলা নৌকাটিও আটক করেছে সন্ত্রাসী ইসরায়েল
ভারত থেকে যেভাবে বাংলাদেশে ঢুকছে জাল নোট

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/trump-gives-hamas-until-6-p-m/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ