বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ণ

পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের ১২ দিনের কর্মসূচি

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন ও জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। ১০ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

জামায়াতের ৫ দফা দাবি হলো-

  • জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।
  • নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।
  • সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
  • গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে।
  • বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার

ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/jamat-on-pr-election/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ