বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫২ অপরাহ্ণ

জামায়াতসহ ৭ দলের অভিন্ন কর্মসূচি শুরু আজ

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ নানা দাবিতে আজ রাজধানীতে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ করবে। তিন দিনের অভিন্ন এই কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে। এ কর্মসূচি সফলে দলগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জামায়াত ছাড়া দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা। প্রথম দিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। 

দাবিগুলোর মধ্যে উলে­খযোগ্য হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। দাবি আদায়ের লক্ষ্যে আগেই দলগুলো বৃহস্পতিবার, শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।

পিআর নিয়ে হার্ডলাইনে জামায়াতসহ তিন ইসলামী দল

জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। একইভাবে ইসলামী আন্দোলন এক বিবৃতিতে জানায়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জোহর ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। 

এছাড়া বিকালে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের। বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিস।  

এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্র“য়ারিতে জাতীয় নির্বাচনসহ বেশ কিছু দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। কর্মসূচি অনুযায়ী প্রথম দিনে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। এদিন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

এনসিপি ‘র নেতাকর্মীদের চাঁদাবাজি নিয়ে হাসনাতের বক্তব্য কি?

https://bdexpress.news/2025/09/17/hasnats-statement-on-extortion-of-ncp/
  • হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান

    হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান

  • তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

    তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘অব্যবহৃত’ রয়েছে বলে দাবি ইরানের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘অব্যবহৃত’ রয়েছে বলে দাবি ইরানের

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/joint-program-of-7-parties-including-jamaat-begins-today/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ