বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫২ অপরাহ্ণ

তিন জেলার ডিসি প্রত্যাহার জনপ্রশাসন মন্ত্রণালয়ের

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের ডিসিকে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। 

এতে জানানো হয়েছে, কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট যথাক্রমে মোহাম্মদ সালাহউদ্দিন, মো. আব্দুস সালাম ও মোছা. ইয়াছমিন আক্তারকে বদলিপূর্বক পদায়ন করা হলো।

মোহাম্মদ সালাহউদ্দিনকে যুগ্মসচিব হিসেবে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’ এ দায়িত্ব পালনের লক্ষ্যে অর্থ বিভাগে পদায়ন, মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে এবং মোছা. ইয়াছমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।  

এর আগে কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নান।

৫৫৫ এনবিআর কর্মকর্তাকে বদলি

https://bdexpress.news/2025/09/16/555-nbr-officials-transferred/

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/dcs-of-three-districts-withdrawn/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:২৩ অপরাহ্ণ