বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ

ঢাকার কোন আসন থেকে নির্বাচন করবেন জানালেন ওসমান হাদি

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ওসমান হাদি পোস্টে লেখেন, ‘ঢাকা-৮ এর ভাই-বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনী জার্নির বিসমিল্লাহ বলব। আগামী শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেলে আপনাদের পরামর্শ শোনার জন্য ঢাকা-৮ এর অলিতে-গলিতে হাঁটবো।’

তিনি লেখেন, ‘একসঙ্গে চা-সিঙ্গারা খাবো। আপনাদের কথা শুনবো। প্রয়োজনীয় নোট নেবো। দেখা হবে ইনশাআল্লাহ।’

ইনকিলাব মঞ্চ একটি সাংস্কৃতিক সংগঠন, যা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার দ্বারা অনুপ্রাণিত হয়ে শরিফ ওসমান হাদির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। 

সংগঠনের মূল লক্ষ্য হলো- সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গঠন করা।

উল্লেখ্য, ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত।

আরোও পড়তে পারেন: পিআর না হলে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/osman-hadi-reveals-which-dhaka-constituency-he-will-contest-from/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ