বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ণ

নির্বাচনে পিআর না হলে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

দেশের জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর ঢাকা, পরদিন বিভাগীয় শহরে ও ২৬ তারিখ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াত।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই একই দাবিতে অনেক রাজনৈতিক দল আন্দোলনে নামতে পারে, তবে সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলতে রাজি নন মোহাম্মদ তাহের।

তিনি জানান, জুলাইয়ের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং ভবিষ্যতে যৌথ আন্দোলনের সম্ভাবনাও খোলা রয়েছে।

আরোও পড়তে পারেন: সপ্তাহে চার দিন কাজ শরীর ও মনের জন্য ভালো

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/jamaat-warns-of-tough-agitation-if-pr-is-not-given-in-elections/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৪:৫১ অপরাহ্ণ